হুদায়বিয়া

মক্কার পশ্চিমে হারামের সীমানার কাছে (বর্তমান আশ-শুমাইসি এলাকা)। এখানে হুদায়বিয়ার সন্ধি হয়।

অন্য নামে বা বানানে: হুদাইবিয়া, শুমাইসি

উপত্যকা/ময়দান, الحديبية

এই পাতার তথ্য আলেম রিভিউয়ের অপেক্ষায়। বিস্তারিত লেখা ও শিক্ষা রিভিউয়ের পর প্রকাশিত হবে। আমাদের পদ্ধতি

এখানে যা ঘটেছে

  1. যিলকদ, ৬ হিজরি৬২৮ খ্রি.

    হুদায়বিয়ার সন্ধি

    উমরার উদ্দেশ্যে গিয়ে মক্কার কাছে হুদায়বিয়ায় কুরাইশদের সাথে দশ বছরের সন্ধি হয়। উসমান (রা.)-এর শাহাদাতের গুজবে গাছের নিচে বাইআতুর রিদওয়ান হয়। বাহ্যত কঠিন শর্তের এই সন্ধিকে কুরআনে ‘স্পষ্ট বিজয়’ বলা হয়েছে।

সূত্র

  • আতলাসুস সীরাহ (Atlas of the Prophet's Biography)
  • আস-সীরাতুন নাবাবিয়্যা (সীরাতে ইবনে হিশাম)

সূত্র উল্লেখের পদ্ধতি ও সূত্রের মান নিয়ে বিস্তারিত: আমাদের পদ্ধতি