রাসূলুল্লাহ ﷺ-এর সিরাহ নিয়ে বাংলায় অসংখ্য বই লেখা ও অনূদিত হয়েছে, অনেক লেকচার সিরিজ ও পডকাস্ট তৈরি হয়েছে। কিন্তু এগুলো ছড়িয়ে আছে নানা দোকান, চ্যানেল আর ওয়েবসাইটে। কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে পড়তে বা শুনতে চাইলে কোথা থেকে শুরু করবেন, তা খুঁজে পাওয়া কঠিন।

seerah.bd সেই সবকিছু এক জায়গায় আনার চেষ্টা, এবং রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের প্রতিটি ঘটনা ধরে সাজানোর চেষ্টা।

একটি সাদাকায়ে জারিয়াহ

এই সাইটে কোনো বিজ্ঞাপন নেই, কোনো অ্যাফিলিয়েট লিংক নেই। বইয়ের দোকানের লিংকগুলো শুধু পাঠকের সুবিধার জন্য। কোনো বই, লেকচার বা পডকাস্ট বাদ পড়ে থাকলে জানাবেন।

কখনো কোনো আয় হলে তা সাদাকায় ব্যয় হবে, ইনশাআল্লাহ।

সময় গণনা

এই সাইটে সময়ের মূল হিসাব হিজরি সন। হিজরতের আগের ঘটনাগুলো ‘হিজরতের এত বছর আগে’ হিসেবে লেখা হয়েছে। পাশে খ্রিস্টাব্দ দেওয়া হয়েছে আনুমানিক হিসেবে। বয়স চান্দ্র বছরে গোনা, তাই রাসূলুল্লাহ ﷺ-এর বয়স হিজরতের সময় ৫৩ ও ওফাতের সময় ৬৩।

তালিকাভুক্তির নীতি

  • সিরাহ বিষয়ে বাংলায় প্রকাশিত প্রায় সব বই ও লেকচার তালিকাভুক্ত করার চেষ্টা করা হয়।
  • প্রতিটি বইয়ের শুধু তথ্য দেওয়া হয়: লেখক, অনুবাদক, প্রকাশনী, খণ্ড, পৃষ্ঠা ও কোথায় পাওয়া যায়।
  • কোনো বইকে ‘সেরা’ বা ‘প্রস্তাবিত’ বলে আলাদা করা হয় না। কোনটি পড়বেন, সে সিদ্ধান্ত পাঠকের।
  • দোকানের লিংকগুলো শুধু পাঠকের সুবিধার জন্য। সব দোকান সমান গুরুত্ব পায়।

ভুল ধরিয়ে দিন

তথ্যে ভুল থাকা স্বাভাবিক। কোনো ভুল চোখে পড়লে বা কোনো বই, লেকচার বাদ পড়লে জানান, অথবা ইমেইল করুন:hello@seerah.bd