পরিভাষা
সিরাহ পড়তে গিয়ে যেসব শব্দ বারবার আসে, সেগুলোর সহজ ব্যাখ্যা। বন্ধনীতে প্রচলিত অন্য বানান।
- আনসার
- মদিনার যে সাহাবীরা মুহাজিরদের আশ্রয় ও সাহায্য দিয়েছেন। অর্থ: সাহায্যকারী।
- আশারায়ে মুবাশশারা
- যে দশজন সাহাবীকে জীবদ্দশায়ই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
- ইয়াসরিব (ইয়াছরিব)
- হিজরতের আগে মদিনার নাম।
- উমরা (উমরাহ)
- কাবা তাওয়াফ ও সাফা-মারওয়া সাঈসহ ইবাদত, যা বছরের যেকোনো সময় করা যায়।
- উম্মাহাতুল মু'মিনীন (উম্মুল মু'মিনীন)
- রাসূলুল্লাহ ﷺ-এর স্ত্রীগণ। অর্থ: মু'মিনদের মা।
- ওফাত (ইন্তেকাল)
- মৃত্যু। রাসূলুল্লাহ ﷺ-এর মৃত্যুকে সম্মানের সাথে ওফাত বলা হয়।
- ওহী (ওহি)
- নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আসা বাণী।
- গাযওয়া (গাজওয়া, গযওয়া)
- যে অভিযানে রাসূলুল্লাহ ﷺ নিজে অংশ নিয়েছেন।
- নবুওয়াত (নবুয়ত)
- নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার দায়িত্ব। প্রথম ওহী থেকে এর সূচনা।
- বাইআত (বায়আত)
- আনুগত্য ও সহযোগিতার অঙ্গীকার, সাধারণত হাতে হাত রেখে।
- মুওয়াখাত (ভ্রাতৃত্ব বন্ধন)
- মদিনায় একজন মুহাজির ও একজন আনসারকে ভাই হিসেবে জুড়ে দেওয়া।
- মুহাজির (মুহাজিরীন)
- যে সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন।
- শহীদ (শাহাদাত)
- আল্লাহর পথে জীবন উৎসর্গকারী।
- শূরা (পরামর্শ)
- সিদ্ধান্তের আগে সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করা।
- সারিয়্যা (সারিয়া)
- রাসূলুল্লাহ ﷺ-এর পাঠানো অভিযান, যেখানে তিনি নিজে ছিলেন না।
- সিরাহ (সীরাত, সীরাহ, সিরাত)
- রাসূলুল্লাহ ﷺ-এর জীবনী ও জীবনের ঘটনাবলি।
- হিজরত (হিজরাত, হিজরাহ)
- আল্লাহর দ্বীনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়া। সাধারণত মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝায়।
- হিজরি সন (হিজরী)
- হিজরতের বছর থেকে গোনা চান্দ্র বর্ষপঞ্জি। উমর (রা.)-এর খিলাফতকালে চালু হয়।