রবিউল আউয়াল মাসে সিরাহ
হিজরি রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ ﷺ-এর জীবনে যা ঘটেছে, সময়ের ক্রমে।
- রবিউল আউয়াল, হিজরতের ৫৩ বছর আগে৫৭০ খ্রি.
জন্ম
হাতির বছরে মক্কায় কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্ম। জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন।
- রবিউল আউয়াল, ১ হিজরি৬২২ খ্রি.
মদিনায় হিজরত
আল্লাহর অনুমতিতে আবু বকর (রা.)-কে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত। উমর (রা.)-এর খিলাফতকালে এই ঘটনার বছর থেকেই হিজরি সাল গণনা শুরু হয়।
- রবিউল আউয়াল, ৪ হিজরি৬২৫ খ্রি.
বনু নাযীর অভিযান
মদিনার ইহুদি গোত্র বনু নাযীর রাসূলুল্লাহ ﷺ-কে হত্যার ষড়যন্ত্র করলে তাদের অবরোধ করা হয়। পরে তারা মদিনা ছেড়ে খায়বারসহ বিভিন্ন স্থানে চলে যায়।
- রবিউল আউয়াল, ১১ হিজরি৬৩২ খ্রি.
ওফাত
কয়েক দিনের অসুস্থতার পর আয়েশা (রা.)-এর ঘরে রাসূলুল্লাহ ﷺ-এর ওফাত হয়। সেখানেই তাঁকে দাফন করা হয়। আবু বকর (রা.) প্রথম খলিফা নির্বাচিত হন।
যেসব ঘটনার মাস জানা নেই বা মতভেদ আছে, সেগুলো এই তালিকায় নেই। সব মাস